১২ বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আওয়ামী লীগের সমর্থক ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

বুধবার (১৬ অক্টোবর) আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে হাইকোর্টের ১২ বিচারপতিকে চায়ের আমন্ত্রণ জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

জানা যায়, এ ১২ বিচারপতির বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। এছাড়া তারা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর হিসেবে কাজ করেছেন।

এদিকে, আওয়ামী লীগের সমর্থক ফ্যাসিস্ট বিচারকদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও করেন শিক্ষার্থীরা।

বিস্তারিত আসছে…….

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More