শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

১০ মার্কিন নাগরিক ৪ প্রতিষ্ঠানের ওপর ইরানের পাল্টা নিষেধাজ্ঞা

dadmin
dadmin
প্রকাশ:
১০ মার্কিন নাগরিক ৪ প্রতিষ্ঠানের ওপর ইরানের পাল্টা নিষেধাজ্ঞা

মানবাধিকার লঙ্ঘন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং সহিংসতা ও দাঙ্গা উসকে দেয়ার জন্য ১০ মার্কিন ব্যক্তি এবং চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান।

সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা ঘোষণা করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের করা মানবাধিকার লঙ্ঘনের পাশাপাশি এই ‘অঞ্চলে বিপজ্জনক ও সন্ত্রাসবাদী পদক্ষেপ’ মোকাবেলা করতে ইরানের আইনগত কর্তৃপক্ষের দ্বারা এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নিষেধাজ্ঞার তালিকায় থাকা মার্কিন ব্যক্তিদের মধ্যে রয়েছে- মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার মাইকেল কুরিলা, সেন্টকমের ডেপুটি কমান্ডার গ্রেগরি গিলোট, মার্কিন উপ-সচিব অব দ্য ট্রেজারি ওয়ালি অ্যাডেইমো ও অন্যান্যরা।

এছাড়া নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো- ইউনাইটেড অ্যাগেইনস্ট নিউক্লিয়ার ইরান, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, নবম বিমান বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড।

নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের ভিসা পাওয়া এবং ইরানে প্রবেশাধিকার নিষিদ্ধ থাকবে। এছাড়া ইরানের অভ্যন্তরে তাদের সম্পদ ও ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দ করা হবে।

সূত্র : সিনহুয়া/ইউএনবি