শিরোনাম
সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাবেক মন্ত্রী শাজাহান খানের মালিকানাধীন হোটেলে পেট্রল বোমা নিক্ষেপ আদালতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বাবা ৪৬তম বিসিএস: বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৪১৬ জন, প্রজ্ঞাপন জারি পদ্মা সেতু এলাকায় সংঘর্ষঢাকা নেয়ার পথে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি: জামায়াত আমির মদ্যপদের পিটিয়ে মেরে ফেলেন, না হয় নাম-ঠিকানা দেন: এমপি জয়নাল আবদিন  গোপালগঞ্জ থেকে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র স্থানান্তর সোমবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
ক্রিকেট

হৃদয়ের ব্যাটিংয়ে বিশ্বকাপে বাংলাদেশের শুভ সূচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হৃদয়ের ব্যাটিংয়ে বিশ্বকাপে বাংলাদেশের শুভ সূচনা

টি–টোয়েন্টি নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। লিটন দাস ও তাওহিদ হৃদয়ের ব্যাটিংয়ে জয় তুলে নেয় লাল–সবুজ বাহিনী। এদিন বল হাতে আলো ছড়িয়েছেন তাসকিন, রিশাদ, মুস্তাফিজরা।


ডালাসে টস হেরে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা শুরুটা পায় ভালো। তানজিম হাসান সাকিবকে বাউন্ডারি হাঁকিয়ে খোলা হয় রানের খাতা। সেই তানজিমের ভুল থ্রোতে অতিরিক্ত চার রান পেয়ে আত্মবিশ্বাসে টইটম্বুর হয়ে ওঠে লঙ্কানরা।


তবে তৃতীয় ওভারে তাসকিন বল হাতে নিয়ে এনে দেন উইকেট। যদিও শ্রীলঙ্কা ক্রমাগত চার হাঁকাতে থাকে তাসকিনকে। অনেকটা একই অভিজ্ঞতা হয় সাকিবেরও। তবে মুস্তাফিজের হাত ধরে ম্যাচে ফেরে বাংলাদেশ। পাওয়ারপ্লের শেষ ওভারে বল হাতে নিয়েই কাটার মাস্টার শিকার করেন উইকেট। কাটারের পাওয়ার দেখিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটও তিনিই এনে দেন।

দলীয় ৭০ রানে ফিজের ভেলকিতে বোকা বনে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ক্যাচ তুলে দেন ২৮ বলে ৪৭ রান করা ভয়ংকর পাথুম নিসাঙ্কা। আর তাতে ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে বাংলাদেশের হাতে। তাসকিন করেন দুর্দান্ত প্রত্যাবর্তন, যোগ দেন রিশাদও।

শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় ১২৪ রান। মুস্তাফিজ ও রিশাদ হোসেন তিনটি করে উইকেট শিকার করেন। এছাড়া তাসকিন আহমেদ দুটি ও তানজিম হাসান সাকিব পান একটি উইকেট। ৩ ওভারে ৩০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন সাকিব আল হাসান।

জবাব দিতে নেমে বাংলাদেশ শুরুতেই সৌম্য সরকারকে হারায়। থিতু হতে পারেননি তানজিদ হাসান তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। দারুণ ছন্দে থাকা হৃদয়কে নিয়ে দেখেশুনে এগোতে থাকেন লিটন। একটি চার ও চারটি ছক্কায় ২০ বলে ৪০ রানের ক্যামিও খেলে হৃদয় যখন বিদায় নেন, দল তখন পাচ্ছে জয়ের সুবাস।

শেষে রিয়াদের ব্যাটিংয়ে শেষপর্যন্ত ১ ওভার ও ২ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত হয় বাংলাদেশে।