শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

হৃদয়ের বিরুদ্ধে নেয়া সিদ্ধান্ত হাস্যকর: তামিম ইকবাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হৃদয়ের বিরুদ্ধে নেয়া সিদ্ধান্ত হাস্যকর: তামিম ইকবাল

তামিম ইকবালের সুপারিশে ডিপিএলের এক ম্যাচে তাওহীদ হৃদয়ের শাস্তি এক বছর পেছালো বিসিবি। শুক্রবার (২৫ এপ্রিল) ক্রিকেটারদের সাথে বৈঠক শেষে এমন সিদ্ধান্ত নেয়া হয়। ডিপিএলে শাস্তি ও বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ বিষয়ে বোর্ডের, সিদ্ধান্তকে হাস্যকর বলছেন বাংলাদেশ দলের সাবেক তারকা তামিম।

ডিপিএলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয়ের ওপর নিষেধাজ্ঞা এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাবের দুই খেলোয়াড়ের ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগের বিষয়ে শুক্রবার জরুরি বৈঠক ডাকেন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল। তাতে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

ঘটনা ১২ এপ্রিলের। সেদিন মোহামেডান ফিল্ডারদের আবেদনে প্রতিপক্ষ ঢাকা আবাহনীর ব্যাটারকে আউট দেননি আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত ও তানভীর আহমেদ। তখন আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়ান হৃদয়। এতে তাকে চার ডিমেরিট পয়েন্টসহ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে আম্পায়ারদের নিয়ে মন্তব্য করায় এক ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হয় হৃদয়কে। পরে আরও এক ম্যাচে নিষেধাজ্ঞা দেওয়া হয়। যা নিয়ে প্রশ্ন তুলেছেন তামিম ইকবাল।

৯ এপ্রিল গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের দুই খেলোয়াড়ের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। বিসিবি তা তদন্ত করছে। এটি নিয়েও প্রশ্ন তোলেন তামিম।

বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ নিয়েও কথা বলেন তামিম। দশ ক্রিকেটারের নাম মিডিয়াকে দেওয়ায় বিসিবি‘র সমালোচনা করেন তিনি।

মোহাম্মদ হাসিব/এজে/ দীপ্ত সংবাদ