শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

হৃদয়ের ফিফটিতে বাংলাদেশের লড়াকু সংগ্রহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হৃদয়ের ফিফটিতে বাংলাদেশের লড়াকু সংগ্রহ
সংগৃহীত ছবি

 

জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি–টোয়েন্টিতে ৫ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। সিরিজে এই প্রথম আগে ব্যাটিং করলো বাংলাদেশ। প্রথমবার আগে ব্যাটিং করতে নেমে ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার। লিটন দাস–নাজমুল হোসেন শান্তরা রান খরায় ভুগছেন! যার প্রভাব পড়ছে দলের ওপর। অবশ্য মিডল অর্ডার আজও দারুণ ব্যাটিং করেছে। বিশেষ করে তাওহিদ হৃদয়।

টস হেরে ব্যাট করতে নামার পর শুরুতেই লিটন দাস এবং নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিলো বাংলাদেশ। সেখান থেকে প্রথমে তানজিদ তামিম–তাওহিদ হৃদয় জুটি, এরপর তাওহিদ হৃদয় এবং জাকের আলি অনিক জুটি বাংলাদেশকে একটা সম্মানজনক স্কোর এনে দেন। তাদের ব্যাটে ভর করে জিম্বাবুয়েকে ১৬৬ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।

হাফ সেঞ্চুরি করেছেন তাওহিদ হৃদয়। ৩৮ বলে ৫৭ রান করে আউট হন তিনি। ৩টি বাউন্ডারি এবং ২টি ছক্কায় সাজান নিজের ইনিংস। ৩৪ বলে ৪৪ রান করেন জাকের আলি অনিক। ৩টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মারও মারেন তিনি। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে বাংলাদেশ।

আল / দীপ্ত সংবাদ