শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

হিজাব পরা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন : ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
হিজাব পরা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন : ইরান
ছবি: সংগৃহীত

নারীদের হিজাব পরা নিশ্চিত করতে এবার সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে যাচ্ছে ইরান।রাস্তাঘাটে সিসি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। শনিবার (৮ এপ্রিল) একথা জানায় দেশটির পুলিশ বিভাগ।

দেশটির পুলিশ জানায়,আইন ভঙ্গ করলে কোনো ছাড় দেয়া হবে না। ক্যামেরার মাধ্যমে শনাক্ত করা হবে তাদের। হিজাব ভালোভাবে না পরলে শুরুতে সতর্কতামূলক বার্তা পাঠানো হবে তাদের কাছে। পরবর্তীতে একই আচরণ করলে আইনি পদক্ষেপ নেয়া হবে। হিজাব আইন সুরক্ষার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে হিজাব ইস্যুতে আটকের পর পুলিশি হেফাজতে মৃত্যু হয় কুর্দি তরুণী মাহশা আমিনির। এরপর ইরান জুড়ে ছড়ায় উত্তেজনা। পোশাকের স্বাধীনতার দাবিতে নজিরবিহীন বিক্ষোভে উত্তাল হয় দেশটি। প্রতিবাদ ছড়ায় অন্যান্য দেশেও। এর জেরে নৈতিকতা বিষয়ক পুলিশ বাতিল করা হলেও বহাল থাকে কঠোর হিজাব আইন।

যূথী/দীপ্ত সংবাদ