শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

হালদা নদীতে অভিযান, মাছ ধরার বিভিন্ন সরঞ্জামাদি জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
হালদা নদীতে অভিযান, মাছ ধরার বিভিন্ন সরঞ্জামাদি জব্দ

 

চট্টগ্রামের হালদা নদীর প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে অভিযান পরিচালনা করে ৩ হাজার মিটার ঘেরা জাল, একটি নৌকা ও মাছ ধরার বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার ( ৪ মে ) ভোর থেকে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলমের নেতৃত এই অভিযানে আরো সহযোগিতা করেন গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মুজিবুর রহমান, আইডিএফ মৎস্য কর্মকর্তা ফয়েজ রাব্বানী ও উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবীরা। অভিযানে হালদা নদীর হাটহাজারীর অংশের উত্তর মাদার্শা, গড়দুয়ারা, ছিপাতলী, নাঙ্গলমোড়া, গুমানমর্দ্দন ও ধলই ইউনিয়ন থেকে ছয়টি ঘেরা জাল জব্দ করা হয়, যার আনুমানিক দৈর্ঘ্য তিন হাজার মিটার।

এছাড়া রাউজান ও ফটিকছড়ি অংশ থেকেও জাল, নৌকা ও মাছ ধরার সরঞ্জামাদি জব্দ করা হয়। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন হালদায় আসন্ন ডিম সংগ্রহ মৌসুমকে সামনে রেখে মা মাছ সুরক্ষায় উপজেলা প্রশাসন সর্বোচ্চ তৎপর রয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় নিয়মিত মনিটরিং কার্যক্রম চলমান রয়েছে। মা মাছ সুরক্ষিত থাকলে ডিম তথা রেনু উৎপানের পরিমাণ বাড়বে।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পাশাপাশি হালদা পাড়ের সবাইকে সচেতন থাকার অনুরোধ জানিয়েছেন নির্বাহী কর্মকর্তা।

 

আল/দীপ্ত সংবাদ