শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

হার্টে ব্লক ধরা পড়েছে তামিমের, পরানো হয়েছে রিং

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হার্টে ব্লক ধরা পড়েছে তামিমের, পরানো হয়েছে রিং

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম রাউন্ডের অষ্টম ম্যাচে খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল।

সোমবার (২৪ মার্চ) বিকেএসপিতে শাইনপুকুরের সাথে মোহামেডানের খেলায় ফিল্ডিং করছিলেন তামিম। ম্যাচ চলাকালেই হঠাৎ অসুস্থতা বোধ করেন। একপর্যায়ে বুকে তীব্র ব্যাথা অনুভব করতে থাকেন তিনি।

জানা গেছে, ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে তার। অবস্থা বেগতিক হওয়ায় আপাতত তাকে ঢাকায় আনা সম্ভব হচ্ছে না। ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর হাসপাতালে ভর্তি তামিম ইকবালের এনজিওগ্রাম সম্পন্ন। পরীক্ষায় তামিমের হার্টে একটি ব্লক পাওয়া গেছে।

চিকিৎসক জানিয়েছেন, ১০০ শতাংশ ব্লক থাকায় তাকে আপাতত ঢাকায় আনা সম্ভব হচ্ছে না। তাই ঢাকা থেকেই চিকিৎসক নিয়ে যাওয়া হচ্ছে। হার্টে রিং পরানো হয়েছে তাকে।

বিসিবির চিকিৎসক জানিয়েছেন, তামিমের বুকে ব্যথা হচ্ছিল, তাই দ্রুত কে‌পি‌জে স্পেশালাইজড হস‌পিটালে নেওয়া হয়। সেখানে বেশ কিছু পরীক্ষা, বিশেষ করে হার্টের ইসিজি করানো হয়, তাতে সামান্য সমস্যা ধরা পড়ে। তবে অনেক সময় প্রাথমিক পরীক্ষায় বিষয়টি স্পষ্ট হয় না। ঘণ্টাখানেক পর রক্ত পরীক্ষায় কিছু জটিলতা বোঝা যাচ্ছিল।

আল