দীপ্ত নিউজ
ক্রিকেট

হায়দরাবাদে পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হায়দরাবাদে পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা

 

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মঙ্গলবার ( ১০ অক্টোবর) পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।

ভারতের হায়দরাবাদে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

বিশ্বকাপে এবার ফেবারিট নয় শ্রীলঙ্কা। তার একঝলক দেখা গিয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের পারফম্যান্সে। ব্যাটাররাও হতাশ করেছে লঙ্কান সমর্থকদের।

অন্যদিকে, নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বআসর শুরু করলেও, পাকিস্তানের ব্যাটাররাও পারেননি প্রত্যাশা অনুযায়ী খেলতে। তবে বল হাতে শাহীন আফ্রিদি–হারিস রউফ কিংবা ইফতেখার আহম্মেদরা দারুণ করছেন।

 

এসএ/দীপ্ত নিউজ