মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হায়দরাবাদকে পয়েন্ট টেবিলের শীর্ষে রাহুলের লক্ষ্নৌ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে আইপিএলে দ্বিতীয় জয় পেয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। তাতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিজেদের করে নিয়েছে লোকেশ রাহুলের দল।

শুক্রবার (৮ এপ্রিল) টস জিতে আগে ব্যাট করতে নেমে লক্ষ্ণৌ বোলাদের তোপের শিকার হয় হায়দরাবাদ। ৮৪ রানে পাঁচ উইকেট হারানো দলটি শেষ পর্যন্ত স্কােরবোর্ডে তুলতে পারে ১২১ রান।

মাত্র চার ব্যাটারই স্পর্শ করতে পারেন দুই অঙ্কের ঘর। আনমোলপ্রীত সিং ৩১, রাহুল ত্রিপাঠি ৩৪, ওয়াশিংটন সুন্দর ১৬ এবং ২১ রান করেন উমরান মালিক। লক্ষ্ণৌর বোলার কুনাল পান্ডে নেন ৩ উইকেট। জবাবে ২৪ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে লক্ষ্ণৌ। লোকেশ রাহুল করেন ৩৫ রান। কুনাল পান্ডের ব্যাট থেকে আসে ৩৪ রান।

এফএম/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More