হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭২

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
হাম উপসর্গে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে।

হাম উপসর্গে দেশে গত ২৪ ঘণ্টায় ( শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হাম ও এর উপসর্গে নতুন করে ৮৭২ শিশু আক্রান্ত হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। মারা যাওয়া ৩ শিশুর মধ্যে একজন সিলেট বিভাগ, ১জন ময়মনসিংহ বিভাগ এবং ১ জন রংপুর বিভাগের বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম এবং উপসর্গ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে ৮৪০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম আক্রান্তে ৯৬ শিশু আর হাম উপসর্গ নিয়ে মারা গেছে ৭৪৪ শিশু।

উল্লেখ্য, গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয়।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More