শিরোনাম
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ছয় ঘণ্টার জন্য টোল ফ্রি ‘রেড অ্যালার্ট’ জারি করল আমিরাত ৪ দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, এমন তথ্য গুজব: পেট্রোবাংলা নাসীরুদ্দীন পাটওয়ারী.আওয়ামী লীগ রাতে পণ্যের দাম বাড়াত, তারেক রহমানও সেই পথে হাঁটছেন রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের বিক্ষোভ:গাজীপুরে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট
দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪০০ জন।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৩ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গে দেশে ১ হাজার ১৫৮ শিশুর মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৫ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে ১ হাজার ২৬৩ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩১৮ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮২ জনের। এ সময়ে মোট ১ হাজার ৪০০ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।

১৫ মার্চ থেকে ৩ নভেম্বর পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৭ হাজার ৫২৮ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ১ লাখ ৯৮ হাজার ৭৫২ জন হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ৩২ হাজার ৮২৩ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২৪ হাজার ৭৩ জনের।