শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খেলা

হামজাকে বরণে বিমানবন্দরে হাজারো ভক্ত সমর্থকের ভিড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
হামজাকে বরণে বিমানবন্দরে হাজারো ভক্ত সমর্থকের ভিড়

ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগের এই তারকাকে অভ্যর্থনা জানাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে হাজারো ভক্ত সমর্থকের ভিড়।

সোমবার (১৭ মার্চ) সকাল পৌণে ১২ টা বাজে ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে বাংলাদেশের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছানোর কথা রয়েছে।

বাফুফের সূত্রে জানা যায়, আগামী ২৫ মার্চ বাংলাদেশের হয়ে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলার কথা রয়েছে। সেই অনুযায়ী হামজা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজনেস ক্লাসে ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে রওনা হয়েছেন।

হামজাকে বরণ করতে আসা এক সমর্থক জানান, হামজা বাংলাদেশে আসছে এটি আমাদের জন্য বিশাল কিছু। অনেক দিন থেকে হামজাকে নিয়ে দেশের ক্রীড়াঙ্গনে মাতামাতি হচ্ছে। আমরা প্রত্যাশা করি হামজার মাধ্যমে বাংলাদেশের ফুটবল আরেকধাপ এগিয়ে যাবে।

অন্য এক সমর্থক জানান, আমি সকাল সাড়ে ৯ টা থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আছি। হামজা একজন বিশ্বমানের খেলোয়াড়। সে দারুণ ফর্মে আছে। গতকাল ইংল্যান্ডে সে একটি ম্যাচ খেলেই দেশের উদ্দেশে রওনা দিয়েছে। গতকালও সে চমৎকার খেলেছে। আমরা প্রত্যাশা করি হামজা আগামী ২৫ মার্চের খেলায় আমাদের প্রত্যাশা পূরণ করতে পারবে। আমরা খুবই উচ্ছ্বসিত।

ইএ/দীপ্ত নিউজ