হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ হিসেবে চিহ্নিত করে একটি মানচিত্রের ছবি পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (১৮ আগস্ট) নিজ ভেরিফায়েড ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ডোনাল্ড ট্রাম্প বিতর্কিত এই মানচিত্রের ছবি পোস্ট করেন।
প্রকাশিত মানচিত্রে আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম ব্যস্ত ও সংবেদনশীল এই জলপথটিকে একটি ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে দেখানো হয়েছে।
এর আগে, গত শুক্রবার (১৪ আগস্ট) সর্বপ্রথম হরমুজ প্রণালিকে নিজ ভূখণ্ড করার ধারণাটি উত্থাপন করেন ট্রাম্প। বলেন, খুব শিগগিরই এই জলপথটিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন।
এদিকে, যুক্তরাষ্ট্রের এমন দাবির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। ট্রাম্পের বক্তব্যকে ‘অলীক কল্পনা’ আখ্যা দিয়ে তেহরান জানিয়েছে, পরাজয়ের বাস্তবতা থেকে নজর ঘোরাতেই মার্কিন প্রশাসন এমন বিভ্রান্তি ছড়াচ্ছে।
কড়া ভাষায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, ‘এই প্রণালি অতীতেও ইরানের ছিল, বর্তমানেও রয়েছে এবং ভবিষ্যতেও ইরানেরই থাকবে। আন্তর্জাতিক এই জলপথটি কেবল ইরানের নির্দেশেই বন্ধ কিংবা উন্মুক্ত করা হবে।’
উল্লেখ্য, হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের ২০ শতাংশ তেল প্রবাহিত হয়, তা ইরান ও ওমানের জলসীমায় অবস্থিত।
এসএ