শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ৫টি ফ্লাইট ডাইভারশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ৫টি ফ্লাইট ডাইভারশন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫টি ফ্লাইট ডাইভারশন করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) বিমানবন্দর সূত্র এই তথ্য জানায়।

বিমানবন্দর কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পর শনিবার বিকাল ৩টার পর থেকে এই ফ্লাইটগুলো ডাইভারশন করা হয়।

এর আগে, দুপুর ২টা ১৫ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো ভিলেজে আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

দুপুর ২টা ৩৪ মিনিটে খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এবং পরে আরও ২৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

এখন মোট ৩২ ইউনিট কাজ করছে এবং সাথে যোগ দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী দুটি ফায়ার ইউনিট ও নৌবাহিনী বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ডিউটি অফিসার লিমা খানম।

এসএ