মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় নিজ বাড়ি থেকে এক দম্পতি ও তাঁদের দুই ছেলে–মেয়ের মরদেহ উদ্ধার।

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় নিজ বাড়ি থেকে এক দম্পতি ও তাঁদের দুই ছেলে–মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৮টার দিকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।

নিহত ব্যক্তিরা হলেন হাবিবুর রহমান (৩৫), তাঁর স্ত্রী পপি খাতুন (৩০), তাঁদের ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন ()

নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান নিহত ব্যক্তিদের নাম–পরিচয় নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হাবিবুর রহমান পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। মান্দার চৌবাড়িয়া হাটে গরু বিক্রি করে সোমবার রাত ৮টার দিকে বাড়ি আসেন। তাঁর কাছে গরু বিক্রির ২ লাখ ৮০ হাজার টাকা ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা টাকা লুটের জন্য তাঁকে ও তাঁর পরিবার সদস্যদের হত্যা করেছে। এ ছাড়া বাড়িতে থাকা স্বর্ণালংকারও লুট করে নিয়ে গেছে।

ওসি মাহবুবুর রহমান বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে বাড়ির কর্তা হাবিবুর ও তাঁর স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাঁদের সন্তানদের মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতির উদ্দেশ্যে দুর্বৃত্তরা ওই বাড়িতে ঢুকেছিল।

তিনি আরও বলেন, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পাঠানো হচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More