শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

হঠাৎ বিসিবিতে তামিম ইকবাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হঠাৎ বিসিবিতে তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিসিবি পরিদর্শনে গেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এর মধ্যেই হঠাৎই বিসিবিতে দেখা গেল বা–হাতি ওপেনার তামিম ইকবালকে।

সোমবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টা নাগাদ মিরপুর শের–ই–বাংলায় আসেন সাবেক এই অধিনায়ক।

দেশের ক্ষমতার পালাবদলের পর স্থবির হয়ে পড়েছে ক্রীড়াঙ্গন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ বেশিরভাগ পরিচালক আত্মগোপনে থাকায় কার্যত অভিভাবকশূন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়ে অচলাবস্থা কাটানোর চেষ্টা চালাচ্ছেন আসিফ মাহমুদ। এরই ধারাবাহিকতায় আজ বিসিবিতে আসছেন তিনি।

হঠাৎ তামিমের বিসিবিতে আসার কারণ এখনো পরিষ্কার না হওয়া গেলেও জানা গেছে, কোনো অনুশীলন নয়, মিটিং করতেই এসেছেন তিনি। লম্বা সময় ধরেই জাতীয় দলের বাইরে আছেন টাইগার এই ওপেনার। এ সময়ে ফিট থাকলেও ব্যক্তিগত কারণে নিজেকে ক্রিকেট থেকে দূরে রেখেছেন। সাবেক এই অধিনায়ককে দলে পেতে তার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত আছেন বলেও কদিন আগে জানিয়েছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

এর আগে শোনা যাচ্ছিল বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করবেন তামিম। এরপরই আসতে পারে সিদ্ধান্ত। বিশেষ করে তাকে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার প্রস্তাব দেয়া হয়েছে বোর্ড থেকে সেটারই চূড়ান্ত ফল আসার কথা ছিল।

তবে দেশের সরকার পতনের পর বোর্ডের সবকিছুতেই আসছে পরিবর্তন। বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন নিজেও চলে গেছেন দেশের বাইরে। এমন পরিস্থিতিতে তামিমের সঙ্গে বসতে রাজি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

তিনি বলছিলেন, ‘আগে আমরা জানতাম যে সভাপতি (নাজমুল হাসান পাপন) সাহেবের সঙ্গে তামিমের একটা বৈঠক হবে। এরপর একটা সিদ্ধান্ত আসবে। সে সিদ্ধান্তের আলোকে আমরা আমাদের কার্যক্রম এগিয়ে নেয়ার একটা ভাবনা ছিল। তবে আমার মনে হয় যে এখন যেহেতু অনেক কিছু বদলে যাচ্ছে, সে আলোকে কথা বলে অন্তত তামিম ইকবালের মতামতটা জানতে আমার সমস্যা নেই।‘