শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ধর্ম

হজ শেষে দেশে ফিরেছেন ২৯ হাজার ৭৩ হাজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হজ শেষে দেশে ফিরেছেন ২৯ হাজার ৭৩ হাজি

পবিত্র হজ পালন শেষে বুধবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ২৯ হাজার ৭৩ জন বাংলাদেশি হাজি।

বুধবার (১৮ জুন) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস, ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়ের হজ হেল্প ডেস্ক।

সর্বশেষ বুলেটিন বলা হয়েছে,, ফিরতি ৭৪টি হজ ফ্লাইটে যাত্রী পরিবহন করেছে তিনটি এয়ারলাইনস। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ফিরেছেন ১০ হাজার ৮০ জন হাজি। সৌদি এয়ারলাইনসে ফিরেছেন ১২ হাজার ২১৪ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসে ফিরেছেন ৬ হাজার ৭৭৯ জন।

উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত হজে গিয়ে ৩২ বাংলাদেশি মৃত্যুবরণ করেন। তাদের মধ্যে ২৬ জন পুরুষ ও নারী ছয়জন। এর মধ্যে মক্কায় মারা গেছেন ২১ জন, মদিনায় ১০ জন ও আরাফায় ১ জন।

 

এসএ