শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ধর্ম

হজ ভিসায় মদিনা ও মক্কার বাইরে যেতে পারবেন না হাজীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
হজ ভিসায় মদিনা ও মক্কার বাইরে যেতে পারবেন না হাজীরা

 

চলতি বছর হজ ভিসায় নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে সৌদি আরব। নতুন বিধিতে বলা হয়েছে, হজ ভিসায় শুধু জেদ্দা, মদিনা ও মক্কায় যাওয়া যাবে।

সম্প্রতি এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে গালফ নিউজ।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, হজ ভিসা শুধু হজ মৌসুমের জন্য বৈধ। হজ ভিসার মাধ্যমে হজযাত্রীরা শুধু পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালন করতে পারবেন। এ ছাড়া এই ভিসা সে দেশে কাজ করা বা বসবাসের জন্যও বৈধ হবে না।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় আরও বলেছে, এই বিধিনিষেধ লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে, এমনকি ভবিষ্যতে হজে আসা নিষিদ্ধ করা হতে পারে।

প্রসঙ্গত, আগামী ৯ মে বাংলাদেশের হজ যাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (৮ মে) হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে ৮৫ হাজার ২৫৭ জন হজ পালন করবেন। কিন্তু এখন পর্যন্ত মাত্র ৩৫ হাজারের মতো হজযাত্রীর ভিসা সম্পন্ন হয়েছে।

 

এসএ/দীপ্ত সংবাদ