শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ধর্ম

হজ শেষে দেশে ফিরেছেন ৫৪,৩৯৭ হাজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
হজ শেষে দেশে ফিরেছেন ৫৪,৩৯৭ হাজি

দেশে এখন পর্যন্ত ৫৪, হাজার ৩৯৭ জন হাজি পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন। বাংলাদেশ বিমানসহ তিনটি বিমান সংস্থা তাদের দেশে ফিরিয়ে আনায় যুক্ত রয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিসের পরিচালক এম লোকমান হোসেন বলেন, ‘আজ তিনটি ফ্লাইটে মোট ৯২২ জন হাজি ঢাকায় পৌঁছেছেন।’

ফ্লাইট ব্যবস্থাপনা তথ্য পরিষেবার বরাত দিয়ে তিনি বলেন, জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৩টি ফ্লাইটে ২৩,৯০০ হজযাত্রীকে ফিরিয়ে এনেছে, যেখানে সৌদি এয়ারলাইন্স ৫৭টি ফ্লাইটে ২২,০৫৬ জন এবং সৌদি–ভিত্তিক ফ্লাইনাস ২২টি ফ্লাইট পরিচালনা করেছে।

হজ অফিসের পরিচালক জানান, ‘দুর্ভাগ্যবশত সৌদি আরবে এখন পর্যন্ত ৪০ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে ২৯ জন পুরুষ এবং ১১ জন মহিলা। মক্কায় ২৫ জন, মদিনায় ১২ জন, আরাফাতে একজন এবং জেদ্দায় দুজন মারা গেছেন।’

হজ অফিস জানিয়েছে, সৌদি মেডিকেল কেন্দ্রগুলো এখনও পর্যন্ত বাংলাদেশি হাজিদের জন্য ৬৬,৯৬৪ টি স্বয়ংক্রিয় প্রেসক্রিপশন তৈরি করেছে এবং তথ্য প্রযুক্তি সাহায্য কেন্দ্রগুলো হাজিদের অবস্থানকালে সহায়তা করার জন্য ২৪,৫৮০ টি সেবা প্রদান করেছে।

সৌদির সরকারি হাসপাতালগুলো ৩০৮ জন বাংলাদেশি হজযাত্রীকে চিকিৎসা দিয়েছে এবং ১৯ জন এখনও সৌদি স্বাস্থ্যসেবা কেন্দ্রে চিকিৎসাধীন।

হোসেন বলেন, বাংলাদেশ সৌদি আরবের সংশ্লিষ্ট সকলকে হজ এবং হজ পরবর্তী সময়কালে বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে বলেছে।

এ বছরের হজ কার্যক্রম ২৯ এপ্রিল প্রথম বহির্গামী ফ্লাইটের মাধ্যমে শুরু হয়েছিল এবং ৩১ মে শেষ হয়েছিল, যেখানে ১০ জুন থেকে ফেরার পর্ব শুরু হয়েছিল এবং ১০ জুলাই পর্যন্ত চলবে।