মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হজযাত্রীদের জন্য সরকারি ৩ প্যাকেজ ঘোষণা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
২০২৭ সালের (হিজরি ১৪৪৮) হজের রোডম্যাপ প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রবিবার (৭ জুন) মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এই সময়সূচি ঘোষণা করা হয়।

আগামী ২০২৬ সালের হজযাত্রীদের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মন্ত্রণালয়ের সভাকক্ষে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এ ঘোষণা দেন।

ঘোষণা অনুযায়ী, সর্বনিম্ন প্যাকেজ৩ এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা। প্যাকেজ২ এর মূল্য ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা এবং প্যাকেজ১ এর মূল্য ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা। প্রথম প্যাকেজে হজযাত্রীদের থাকার ব্যবস্থা থাকবে মসজিদুল হারাম থেকে ৭০০ মিটারের মধ্যে। দ্বিতীয় প্যাকেজে মসজিদুল হারামের ১ দশমিক ৭ কিলোমিটারের মধ্যে এবং তৃতীয় প্যাকেজে আজিজিয়া এলাকায়।

ধর্ম উপদেষ্টা জানান, এ বছর হজযাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়া কমানো হয়েছে। গত বছর বিমান ভাড়া ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা, এবার তা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ৭০ বা ৮০ বছরের ঊর্ধ্বে কেউ হজে যেতে চাইলে ৫০ বছরের নিচে একজনকে সঙ্গে নিতে হবে। এছাড়া সংক্রামক রোগে আক্রান্ত কেউ হজ পালন করতে পারবেন না।

এবার বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত ২৭ জুলাই থেকে শুরু হওয়া হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম শেষ হবে ১২ অক্টোবর।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More