শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

স্থানীয়-শিক্ষার্থীদের সংঘর্ষে চমেকে ভর্তি অর্ধশতাধিক শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
স্থানীয়-শিক্ষার্থীদের সংঘর্ষে চমেকে ভর্তি অর্ধশতাধিক শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

চিকিৎসকরা জানান, আহতদের বেশির ভাগের মাথায় আঘাত লেগেছে। কারও হাত–পা ভেঙেছে, অনেকে আবার অতিরিক্ত রক্তক্ষরণে শয্যাশায়ী। ভর্তি হওয়া কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন জানান, চবির প্রায় ৫০ শিক্ষার্থী বর্তমানে চমেকে চিকিৎসাধীন। তাদের মধ্যে অধিকাংশই মাথায় আঘাত পেয়েছেন। সবার সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে।

দর্শন বিভাগের শিক্ষার্থী চন্দনা রানি বলেন, শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। মাথা থেকে সবার প্রচুর রক্ত ঝরছিল।

চবি মেডিকেল সেন্টারের চিকিৎসক ডা. মুহাম্মদ টিপু সুলতান বলেন, শতাধিক শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে গুরুতরদের চমেকে পাঠানো হয়েছে। অধিকাংশ শিক্ষার্থীর মাথায় আঘাত রয়েছে।