শিরোনাম
কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি
দীপ্ত নিউজ
সারাদেশ

স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অবস্থান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অবস্থান

পটুয়াখালীর কলাপাড়ায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অবস্থান নিয়েছে এক কলেজ শিক্ষার্থী(২১)। বুধবার (৩১ মে) বিকালে ধানখালী ইউনিয়নের উত্তর মাছুয়াখালী গ্রামের খান বাড়িতে সে অবস্থান নেয়।

এরপর পরই ওই শিক্ষার্থীর স্বামী ও শ্বশুর গাঁ ঢাকা দেয়। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ওই শিক্ষার্থী কলাপাড়া মহিলা ডিগ্রী কলেজের ডিগ্রী প্রথম বর্ষের শিক্ষার্থী।

ওই শিক্ষার্থী জানায়, প্রায় ৫ বছর আগে লালুয়া ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের ওই শিক্ষার্থীর সঙ্গে মাছুয়াখালী এলাকার সজিব খানের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা একাধিকবার অন্তরঙ্গ সম্পর্কে লিপ্ত হয় এবং ওই শিক্ষার্থী অন্ত:সত্তা হয়ে পরে। একপর্যায়ে গত ০৮ মে কলাপাড়ার একটি বাড়িতে বসে ২০ লাখ টাকা কাবিনে তাদের বিয়ে হয়। পরে ওই শিক্ষার্থীকে বেড়ানোর কথা বলে সজিব ঢাকায় নিয়ে যায় এবং তাকে শাররীক নির্যাতন চালিয়ে সন্তান নষ্ট করে তাকে রেখে ফেলে পালিয়ে যায়।

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, এঘটনায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।

আল/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।