শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

স্ট্রোক করেছেন নাফিস ইকবাল, আনা হচ্ছে ঢাকায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
স্ট্রোক করেছেন নাফিস ইকবাল, আনা হচ্ছে ঢাকায়
সংগৃহীত ছবি

অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল। তার মাইনর স্ট্রোক হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (৫ জুলাই) সকালে চট্রগ্রামে নিজ বাসায় স্ট্রোক করেছেন জাতীয় দলের টিম ম্যানেজার এবং সাবেক ওপেনার নাফিস ইকবাল খান।

নাফিস হঠাৎ অসুস্থবোধ করলে প্রথমে চট্টগ্রামের এভার কেয়ার হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে রাজধানীর শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে তাঁকে নিয়ে আসা হচ্ছে।

জানা গেছে, কয়েক দিন ধরেই অসুস্থ বোধ করছিলেন নাফিস। আজ অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রামের হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকায় আনা হয়েছে তাকে। সবশেষ বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপে লজিস্টিক ম্যানেজার হিসেবে কাজ করেছেন তিনি।

আল / দীপ্ত সংবাদ