শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

স্টেশনের এলইডি সাইনবোর্ডে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’, প্রকৌশলী বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
স্টেশনের এলইডি সাইনবোর্ডে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’, প্রকৌশলী বরখাস্ত

ঢাকা কমলাপুর রেল স্টেশনের এলইডি সাইনবোর্ডে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা ভেসে আসার ঘটনায় দায়িত্বরত ঢাকা বিভাগীয় রেলওয়ের উপ–সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মোবারক হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, স্ক্রিন বোর্ড কন্ট্রোলের দায়িত্বে থাকা প্রকৌশলীকে দায়িত্বে অবহেলার অভিযোগে বরখাস্ত করা হয়েছে। এছাড়া এ ঘটনায় রেলওয়ে থানায় একটি মামলাও করা হয়েছে।

উল্লেখ্য, শনিবার (২৬ অক্টোবর) সকালের দিকে ঢাকা রেলওয়ে স্টেশনের বাহির গেটে (এক্সিট গেট) উপরের এলইডি সাইনবোর্ডে দেখা গেছে, ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা বারবার ভেসে আসছে। যেখানে যাত্রীদের জন্য বিভিন্ন নির্দেশনা দেওয়া থাকতো ও রেলওয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হতো।

 

এসএ