শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খেলা

স্টেডিয়ামের দখলমুক্ত করা মাঠের নিরাপত্তা বেষ্টনীর কাজের উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
স্টেডিয়ামের দখলমুক্ত করা মাঠের নিরাপত্তা বেষ্টনীর কাজের উদ্বোধন
চট্টগ্রাম স্টেডিয়াম

চট্টগ্রামের আউটার স্টেডিয়ামের দখলমুক্ত করা মাঠের নিরাপত্তা বেষ্টনীর কাজের উদ্বোধন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

বুধবার (৩ মে) আউটার স্টেডিয়ামকে নতুন করে সাজাতে এমন উদ্যোগ বললেন সিজেকেএসের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।

এসময় নগর পরিকল্পনাবিদ স্থপতি আশিক ইমরান, অতিরিক্ত জেলা প্রশাসক রাকিব হাসানসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভুমিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সকালে এই কাজের আনুষ্ঠানিক উদ্বোধনের পর শুরু হয় বেষ্টনী নির্মানের কাজ।পুরোপুরি মাঠের উন্নয়ন কাজ শেষ হলে আউটার স্টেডিয়ামে হবে বিভিন্ন খেলাসহ প্রশিক্ষণ কর্মযজ্ঞ । তবে এই মাঠটিকে আধুনিক মানের মিনি স্টেডিয়ামের মত সাজিয়ে তুলতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বললেন সিজেকেএস এর সভাপতি ও সাধারণ সম্পাদক।আর এই মাঠের উন্নয়ন কাজের পুরো অর্থ ব্যায় করবে সিজেকেএস।

যূথী/দীপ্ত সংবাদ