শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

স্টেট বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তন কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
স্টেট বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তন কাল

আগামীকাল ৩০শে নভেম্বর ২০২২ সকাল ১০ টায় পূর্বাচলের স্থায়ী ক্যাম্পাসে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের এক হাজার ৮২৩ জন শিক্ষার্থীকে সনদ দেয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের আচার্য মহামান্য রাষ্ট্রপতির মনোনয়নে এবারের সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি, এমপি। এবার সমাবর্তন বক্তা বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম।

বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি ডাক্তার এ এম শামীম। স্বাগত বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আনোয়ারুল কবির।

২০০২ সালে প্রতিষ্ঠিত স্টেট ইউনিভার্সিটি তিনটি স্কুলের অধীনে ১০ টি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ডিগ্রি প্রদান করে আসছে।