শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খেলা

সৌদি প্রো লিগে আল-নাসরের প্রথম জয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সৌদি প্রো লিগে আল-নাসরের প্রথম জয়

 

ক্রিশ্চিয়নো রোনালদোর হ্যাট্রিক ও সাদিও মানের জোড়া গোলে সৌদি প্রো লিগে প্রথমজয় পেয়েছে আল নাসর। ক্যারিয়ারে রোনালদোর এটি ৬৩তম হ্যাট্রিক।

প্রিন্স আব্দুল্লাহ বিন জালাভি স্টেডিয়ামে শুক্রবার (২৫ আগস্ট) আল ফাতেহ এর বিপক্ষে মাঠে নামে আল নাাসর।

শুরু থেকে আক্রমণাত্বক মেজাজে খেলতে থাকে আল নাসর। এতে ২৭ মিনিটে রোনালদোর বাড়ানো বলে সাদিও মানের দুর্দান্ত গোলে দলের প্রথম সাফল্য আশে। ৩৮ মিনিটে ফরোয়ার্ড ঘারিবের ক্রস শটে হেড দিয়ে ব্যাবধন দ্বিগুণ করে রোনালদো।

দ্বিতীয়ার্ধে ২–০ তে এগিয়ে থেকে নেমে ৫৫ মিনিটে দলের ব্যবধান বাড়ায় ক্রিশ্চিয়ানো রোনালদো। ৮১ মিনিটে সাদিও মানের দ্বিতীয় গোলে ৪–০ ব্যবধানে এগিয়ে যায় বর্তমান আরব চ্যাম্পিয়নরা।

অতিরিক্ত সময়ে রোনালদোর হ্যাট্রিক গোলে ৫–০ ব্যবধানে জয় পায় সৌদি ক্লাব আল নাসর।

তুন মৌসুমে “আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ” জিতে দারুণ শুরু করলেও; সৌদি প্রো লিগে প্রথম দুই ম্যাচেই হেরেছে আল নাসর। তবে তৃতীয় ম্যাচে দারুণ দাপটে ঘুরে দাঁড়িয়েছে তারা।

 

এসএ/দীপ্ত নিউজ