শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ধর্ম

সৌদিতে ২৯ রমজানে ঈদের চাঁদ উঠবে, আকাশে থাকবে ৮ মিনিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সৌদিতে ২৯ রমজানে ঈদের চাঁদ উঠবে, আকাশে থাকবে ৮ মিনিট

কুয়েতের আল–ওজাইরি বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, আগামী ৩০ মার্চ ঈদুল ফিতরের প্রথম দিন হবে। তবে ২৯ মার্চ সৌদি আরব ও কুয়েতে ঈদের চাঁদ দেখা কষ্ট সাধ্য হতে পারে। এদিন আকাশে ঈদের চাঁদ উঠলে তার স্থায়ীত্ব হবে আট মিনিট। জ্যোতির্বিজ্ঞানীদের সূক্ষ্ম গবেষণা ও হিসাব–নিকাশ থেকে এই তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি। খবর আরব টাইমস

তারা বলেছে, আগামী ২৯ মার্চ শনিবার দুপুর ১টা ৫৭ মিনিটে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ উঠবে। কিন্তু দক্ষিণপূর্ব এশিয়ার কিছু ইসলামিক দেশে সূর্যোদয়ের আগেই চাঁদটি অস্ত যাবে। এতে করে এই দেশগুলোয় ওইদিন ঈদ শুরু হবে না। দক্ষিণপূর্ব এশিয়ার কিছু দেশে এবার সৌদির সঙ্গে রমজান শুরু হয়েছে। কিন্তু তারা হয়ত ৩০টি রমজান পূর্ণ করবে।

কুয়েতের এই বিজ্ঞান কেন্দ্রটি আরও বলেছে, কিছু আরব ও ইসলামিক দেশগুলোর মূল শহরের আকাশে চাঁদটি ৪ মিনিট থেকে ২০ মিনিট পর্যন্ত অবস্থান করবে। তবে রমজানের সমাপ্তি ও ঈদ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেবে স্ব স্ব দেশের চাঁদ দেখা কমিটি।

এর আগে অবশ্য সংযুক্ত আরব আমিরাতের দুবাই জ্যোতির্বিদরা বলেছিলেন, এবার আরব আমিরাতে ৩০ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। আর ৩১ মার্চ পালিত হবে খুশির ঈদ।

আল