সোহরাওয়ার্দী উদ্যান থেকে আলোচিত রাজীব শাহ’র কথিত মসজিদ উচ্ছেদ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
সোহরাওয়ার্দী উদ্যানে নির্মিত এবং সম্প্রতি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেওয়া রাজীব শাহ'র কথিত ‘ভাসমান মসজিদ’ উচ্ছেদ করেছে কর্তৃপক্ষ।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নির্মিত এবং সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেওয়া রাজীব শাহর কথিত ‘ভাসমান মসজিদ’ উচ্ছেদ করেছে কর্তৃপক্ষ।

রবিবার (২৬ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও গণপূর্ত অধিদপ্তরের যৌথ অভিযানে বিতর্কিত এ স্থাপনাটি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়।

ডিএসসিসি জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে যত অবৈধ স্থাপনা ছিল, সেগুলোই উচ্ছেদ করা হয়েছে। ‘নামাজের জায়গা’ বলে আলাদা কোনো বিষয় নয়; অবৈধভাবে নির্মিত সব স্থাপনাই অভিযানের আওতায় এসেছে।

বিগত কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনায় ছিল মসজিদটি। উদ্যানের মুক্তিযোদ্ধা জাদুঘর ও নাট্যশালার মাঝামাঝি স্থানে করা হয় মসজিদটি। সেখানে ইট দিয়ে মেঝে তৈরি করে কার্পেট ও জায়নামাজ বিছানো ছিল। ওপরে ত্রিপল টানিয়ে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। অজুর জন্য পানির ট্যাংক এবং একটি অস্থায়ী ওয়াশরুমও স্থাপন করা হয়েছিল।

অভিযানের সময় সেখানে কয়েকটি কোরআন শরিফ, রেহেল, কোরআনের বাংলা অনুবাদ এবং কয়েকটি ট্রাংক পাওয়া যায়।

উদ্যানের ভ্রাম্যমাণ পানি বিক্রেতা ও স্থানীয়রা জানান, কয়েক মাস আগে এখানে থাকা শুরু করেন রাজীব শাহ। পরে তিনি ধান লাগান। বেশ কয়েকটি ফুলগাছও লাগান। নিজের থাকার জন্য ছোট্ট খুপড়ি ঘরও করেন। একপর্যায়ে নিজ উদ্যোগে রাজীব মসজিদ নির্মাণ করেন।

 

এসএ

 

 

 

 

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More