শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
খেলা

সোহানের লড়ায়ের চেষ্টা,বাংলাদেশ ইনিংসে ধস

আদীব জামাল
আদীব জামাল
সোহানের লড়ায়ের চেষ্টা,বাংলাদেশ ইনিংসে ধস
১৩৭ রানে থামল বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোটে ১৩৭ রানের পুঁজি পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান নিউজিল্যান্ড অধিনায়ক কেনে উইলিয়ামসন। টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ধাক্কাটা খেয়েছিল ইনিংসের দ্বিতীয় ওভারেই। মেহেদি হাসান মিরাজ ফিরেছিলেন টিম সাউদির শিকার হয়ে। এরপর তিনে আসেন লিটন, তবে শেষ কিছুদিনের ছন্দটা এদিন যেন তার ব্যাট থেকে হারিয়ে গিয়েছিল আজ।

তিন থেকে নেমে সাত নম্বরে ব্যাট করতে আসলেন সাকিব আল হাসান। শেষ মুহূর্তে যদি মেরে-কুটে কিছু রান যোগ করা যায়। কিন্তু রান তো আর আসে না। ১৬ বলে ১৬ রান করে তিনি বিদায় নিলেন সাউদির বলে গাপটিলের হাতে ক্যাচ দিয়ে। ২ বলে ৩ রান করে আউট হয়ে যান তাসকিন আহমেদ।

শেষ মুহূর্তে নুরুল হাসান সোহান একটু জ্বলে ওঠার চেষ্টা করলেন। তার এই ছোট্ট ইনিংসেই স্কোরটা একটু চ্যালেঞ্জিং হলো। তিনি করেন ১২ বলে ২৫ রান।