শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

সেপ্টেম্বরে ডেঙ্গু রোগীর চাপ আরও বাড়তে পারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সেপ্টেম্বরে ডেঙ্গু রোগীর চাপ আরও বাড়তে পারে
ফাইল ছবি

সেপ্টেম্বরে ডেঙ্গু রোগীর চাপ আরো বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, ঢাকার বাইরে থেকে ঝুঁকি নিয়ে রোগী আসছেন হাসপাতালগুলোতে। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশা নিধনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিতে হবে।

ডেঙ্গুতে আক্রান্ত ছেলের এমন অবস্থায় বিমর্ষ বাবার চোখের পানিই বলে দেয় কতটা ভোগাচ্ছে মশাবাহিত রোগটি। রাজধানীর হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর চাপ অব্যাহত আছে।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা লাখ ছাড়িয়েছে। প্রতিদিনই বাড়ছে মৃত্যু।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ঝুঁকি নিয়েই ঢাকার বাইরে থেকে রোগী আসছে। সামনে ডেঙ্গু রোগী আরো বাড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিতে হবে।

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ঢাকার বাইরে বেশি হলেও মৃত্যুর হার ঢাকা শহরে বেশি।

 

 

আল আমিন/ দীপ্ত সংবাদ