শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজধানী

সেই বাড়ি থেকে ককটেল ও কেরোসিন উদ্ধার করেছে র‍্যাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সেই বাড়ি থেকে ককটেল ও কেরোসিন উদ্ধার করেছে র‍্যাব

রাজধানীর নবাবপুর রোডে বোমাসদৃশ বস্তুর সন্ধান পেয়ে ঘিরে রাখা একটি বাড়ি থেকে ৬টি ককটেল ও কেরোসিন উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিস্ফোরক এসব দ্রব্য উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব–৩ এর একটি দল অভিযান চালিয়ে এসব উদ্ধার করে। তবে, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

র‍্যাব–৩ এর সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান বলেছেন, কিছু দুষ্কৃতকারী অবস্থান করছে এমন খবরে অভিযান পরিচালনা করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আসার আগে তারা পালিয়ে যায়।

র‍্যাব জানায়, কারা কী উদ্দেশ্যে এসব বিস্ফোরক দ্রব্য জড়ো করেছে তা নিশ্চিত নয় তারা। তবে, সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ