শিরোনাম
দেশে চলতি বছর ১৪৬ বার স্বর্ণের দাম সমন্বয় ডিসেম্বরে শেষ হচ্ছে পায়রা বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণকাজ ‘সিওও অব দ্য ইয়ার’ হলেন এসিআইয়ের কামরুল হাসান ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী জয়পুরহাটের সেই কারারক্ষীর বিরুদ্ধে প্রেমিকার ধর্ষণ মামলা নেত্রকোনায় এনসিপি নেতা ফাহিমের বাসায় আগুন প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে জাতীয় সংদের স্পিকারের সাক্ষাৎ
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

সুপেয় পানির সংকট, উপকূলবাসীর কলস বন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সুপেয় পানির সংকট, উপকূলবাসীর কলস বন্ধন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিশ্ব পানি দিবসে সুপেয় পানির সংকট নিরসনের দাবিতে খালি কলস হাতে নিয়ে কলস বন্ধন করেছে উপকূলবাসী।

শনিবার (২২ মার্চ) সকাল ১১টায় শ্যামনগর উপজেলার উপকূলবর্তী মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামে এ কলস বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশের সহযোগিতায়, সিডো সাতক্ষীরার আয়োজনে উপকূলীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন ‘শরুব ইয়ুথ টিম’ এই কর্মসূচির বাস্তবায়ন করে।

এ সময় স্থানীয় শতাধিক গৃহিণীরা পানির কলস নিয়ে নদীর তীরে অবস্থান নেন। কলস বন্ধনে তারা টাকা দিয়ে পানি কিনে খেতে চাই না, পানি বাণিজ্যিকরণ বন্ধ করো “আর কতকাল লবণ পানি খেতে হবে?” সহ বিভিন্ন প্রতিবাদ সম্বলিত ব্যানার ফেস্টুন হাতে নিয়ে নিজেদের দাবিগুলো তুলে ধরেন। মানববন্ধনে শতাধিক নারী–পুরুষের উদ্দেশে বক্তব্য দেন শরুব ইয়ুথ টিমের নির্বাহী পরিচালক এস এম জান্নাতুল নাঈম।

তিনি বলেন, চারিদিকে শুধু পানি, নেই শুধু সুপেয় পানি। বার বার নদী ভাঙনের ফলে উপকূলের মিষ্টি পানির আধারগুলো লবণ পানিতে ডুবে যায়। খাওয়ার পানি সংগ্রহে উপকূলের নারীদের সব সময় সংগ্রাম করতে হয়। বাধ্য হয়ে পানি কিনে খেতে হয়।

শরুবের পরিচালক সোহেল রানা বলেন, উপকূলবাসীকে সুপেয় পানির নিশ্চয়তা রাষ্ট্রকেই দিতে হবে।

হিমাদ্রি রাজ বলেন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জলবায়ু যোদ্ধা রবিউল ইসলাম, শরুব ইয়ুথ টিমের স্বেচ্ছাসেবী তনুশ্রী মন্ডল, অর্পিতা মন্ডল, আব্দুস সালাম, রাজীব বৈদ্য প্রমূখ।