শিরোনাম
অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি সেনাপ্রধানকে পাশে বসিয়ে দুর্গম পথে গাড়ি চালিয়ে মহড়া দেখলেন প্রধানমন্ত্রী রোগ হওয়ার আগেই আগাম বার্তা জানাবে অ্যাপ গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’ পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষ:‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত
নিহত মৌয়ালের অন্য সহযোগীরা।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণ করতে গিয়ে বাঘের আক্রমণে মন্টু গাজী (৪৫) নামের এক মৌয়াল নিহত হয়েছে বলে জানিয়েছেন তার সহযোগীরা। গত ১ এপ্রিল বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে সুন্দরবনে যাবার পর গত বুধবার (১৯ এপ্রিল) তাকে হিংস্র বাঘ আক্রমণ করে বলে জানিয়েছেন তার সহযোগী রুহুল আমিন।

নিহত মৌয়াল শ্যামনগরের চকবারা গ্রামের শাহাবুদ্দিন গাজীর ছেলে।

সহযোগী রুহুল আমিন বলেন, ভারতীয় অংশে গিয়ে গত ১৬ এপ্রিল তাদের নৌকাটি খোয়া যায়। এরপর ১৯ এপ্রিল তারা ভেলায় চেপে নদীতে ভাসতে ভাসতে তালপট্টিতে পৌছান। সেখান থেকেই মন্টু গাজীকে বাঘে ধরে নিয়ে যায়। চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি তারা। এরপর শনিবার (২২ এপ্রিল)বিকাল ৩টায় গাবুরা এসে পৌছান।

এ ব্যাপারে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা নূর আলম জানান, ওই মৌযালকে বাঘে ধরে নিয়ে গেছে নাকি সে ভারতীয় অংশে গিয়ে হারিয়ে গেছে তা নিশ্চিত করা যাচ্ছে না। তবে তারা ১১ জন পাশ নিয়ে মধু আহরণ করতে গিয়েছিলেন।

এমি/দীপ্ত