শিরোনাম
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

সুন্দরবনে ছয় নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সুন্দরবনে ছয় নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার

সুন্দরবনে অপহৃত ছয় নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় জেলেদের ব্যবহৃত ১৬টি নৌকাও উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে কোস্টগার্ড সদরদপ্তরের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম–উল–হক উদ্ধারে তথ্যটি নিশ্চিত করেন।

সিয়াম–উল–হক জানান, মুক্তিপণের জন্য পশ্চিম সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফের বাহিনী ১৬টি নৌকাসহ ৩৩ জন জেলেকে জিম্মি করে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোংলা ও নলিয়ান কোস্টগার্ড সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় অভিযান চালানো হয়।

এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে দ্রুত বনের গহীনে পালিয়ে যায়। পরে ওই এলাকা থেকে ছয় নারীসহ ৩৩ জেলে ও ১৬টি বোট উদ্ধার করা হয়।

কোস্টগার্ড আরও জানান, উদ্ধারকৃত জেলেদের বাড়ি খুলনার কয়রা থানার বিভিন্ন এলাকায়। তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ইএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।