শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

সুদানে যুদ্ধবিরতি ঘোষণার পরও নতুন করে লড়াই শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সুদানে যুদ্ধবিরতি ঘোষণার পরও নতুন করে লড়াই শুরু
ছবি: সংগৃহীত

সুদানে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণার পরও নতুন করে লড়াই শুরু হয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) দিনের শেষভাগে লড়াই শুরু হয়। যুদ্ধবিরতি আংশিক কার্যকর রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের এক দূত।

জাতিসংঘের এক দূত জানিয়েছেন, যুদ্ধবিরতি আংশিক কার্যকর রয়েছে। যদিও লড়াইরত দু’পক্ষের আন্তরিক আলোচনার জন্য প্রস্তুত থাকার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। কোনও পক্ষই গুরুত্ব সহকারে আলোচনায় বসার জন্য প্রস্তুত নয়।

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যস্থতায় আলোচনার পর সুদানের সশস্ত্র বাহিনী (এসএএফ) এবং আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) মঙ্গলবার থেকে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি শুরু করতে রাজি হয়েছিল।

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যস্থতায় আলোচনার পর সুদানের সশস্ত্র বাহিনী এসএএফ এবং আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্স–আরএসএফ মঙ্গলবার থেকে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি শুরু করতে রাজি হয়। সেদিন রাতেই নগরীতে গোলাগুলি এবং বিস্ফোরণের শব্দ শোনা যায়।

১৫ এপ্রিলে সশস্ত্র বাহিনী এসএএফ ও আধাসামরিক বাহিনী আরএসএফ এর মধ্যে লড়াই শুরু হওয়ার পর থেকে অন্তত ৪৫৯ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ৪ হাজার জন।

 

অনু/দীপ্ত সংবাদ