শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খেলা

সুইডেনকে হারিয়ে নারী বিশ্বকাপের ফাইনালে স্পেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সুইডেনকে হারিয়ে নারী বিশ্বকাপের ফাইনালে স্পেন

 

শেষ নয় মিনিটের দুই গোলে সুইডেনকে হারিয়ে প্রথমবারের মত ফিফা নারী বিশ্বকাপের ফাইনালে উঠলো স্পেন। তাদের জয় ২–১ গোলে।

নিউজিল্যান্ডের অকল্যান্ডে, প্রথমার্ধে সুষ্পষ্ট দাপট ছিল স্পেনেরই। প্রায় ৭০ ভাগ সময় বলের দখল ধরে রেখেও অবশ্য স্ট্রাইকারদের ব্যর্থতায় প্রথমার্ধে আক্রমণ তেমন একটা তৈরি করতে পারেনি তারা।

তবে দ্বিতীয়ার্ধে খেলার ধার বাড়ায় স্প্যানিশরা। অতিরিক্ত সময়ের দিকে এগিয়ে যাওয়া ম্যাচের ৮১ মিনিটে অবশেষে স্পেনকে এগিয়ে দেন সালমা প্যারাউয়েলো। ৮৮ মিনিটে রেবেকা ব্লোমভিস্ট ম্যাচে সমতা ফিরিয়ে উত্তেজনা বাড়ালেও পরের মিনিটেই স্প্যানিশদের জয় নিশ্চিত করেন ওলগা কারমোনা।

তাতেই নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য নিশ্চিত হয় তাদের।

 

আল/ দীপ্ত সংবাদ