শিরোনাম
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ চিত্রনায়িকা পপির মা আর নেই নতুন পে-স্কেলের বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
দীপ্ত নিউজ
জাতীয়

সীমান্ত হত্যা নিয়ে কোনো ব্যাখ্যা দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সীমান্ত হত্যা নিয়ে কোনো ব্যাখ্যা দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

সীমান্ত হত্যার বিষয়ে বাংলাদেশের প্রতিবাদের কোনো ব্যাখ্যা ভারত এখনও দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে বেসামরিক মানুষ হত্যায় ভারত কোনোভাবে লাভবান হচ্ছে না। ভারত এখান থেকে বেরিয়ে না এলে দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে। সীমান্তে হত্যার ঘটনায় ঢাকা শক্ত প্রতিবাদ জানানো অব্যাহত রাখবে।

উল্লেখ্য, সীমান্তে হত্যা নিয়ে দীর্ঘদিন ধরেই ভারতকে নিজেদের উদ্বেগের কথা জানিয়ে আসছে বাংলাদেশ। এরপরেও বন্ধ হয়নি সীমান্ত হত্যা। সবশেষ গত সোমবার (৯ সেপ্টেম্বর) ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে জয়ন্ত কুমার সিংহ (১৫) নামের এক কিশোর বিএসএফের গুলিতে নিহত হয়।

 

রুবায়েত হাসান/এসএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।