সীমান্তে বাংলাদেশিকে গুলি করে নিয়ে গেলো বিএসএফ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়া কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. আল–আমীন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে এই ঘটনা ঘটে।

নিহত আল–আমীন উপজেলার দক্ষিণ পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বরাত দিয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সামিউল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার রাতে আল–আমীন পুটিয়া সীমান্তের কাঁটাতারের ওপারে সন্দেহজনক ঘোরাফেরা করছিলেন। এ সময় বিএসএফ তাঁকে চোরাকারবারি সন্দেহে গুলি করে। এতে আল–আমীন গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ত্রিপুরার একটি হাসপাতালে নিয়ে যায় বিএসএফ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More