শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

সিসিইউতে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন তামিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সিসিইউতে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন তামিম

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মাঠে নামার আগে হার্ট অ্যাটাক হয়েছে তামিম ইকবালের। তৎক্ষণাৎ তাকে সাভারের কেপিজে বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয়। সেখানে তামিমের হার্টে রিং পরানো হয়েছে। এখন তিনি সিসিইউতে (কার্ডিয়াক কেয়ার ইউনিট) ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছে চিকিৎসকরা।

চিকিৎসকরা জানান, ১০০ শতাংশ ব্লক থাকায় আপাতত তামিমকে ঢাকায় নেয়া সম্ভব হবে না। তাই ঢাকা থেকে চিকিৎসক নিয়ে যাওয়া হচ্ছে। এরই মধ্যে হার্টে রিং (স্টেন্ট) পরানো হয়েছে। তবে শুরুতে সেই রিং পরানোর উপযুক্ত অবস্থায়ও ছিলেন না তামিম।

২২ মিনিট ধরে সিপিআর এবং ৩ বার ডি–সি শক দেয়ার পর তামিমকে রিং পরানোর সুযোগ পাওয়া যায়। তবে অনেক প্রচেষ্টায় সেই অপারেশন সফল হয়েছে। ব্লক সরিয়ে রিং পরানোর পর দ্রুত সময়ের মধ্যে জ্ঞান ফিরে পেয়েছেন তামিম। কথাও বলেছেন চিকিৎসকদের সঙ্গে।

আল