শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সিলেটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সিলেটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সিলেটে স্ত্রীকে হত্যার দায়ে মো. মনির আলী (৪০) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (০৫ এপ্রিল) দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. শাহাদাৎ হোসেন প্রামাণিক এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড পাওয়া মনির আলী সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার আদিত্যপুর গ্রামের বাসিন্দা। একই সঙ্গে এই ঘটনায় তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ২০১৭ সালের ৫ জুন দুপুরে দক্ষিণ সুরমার লাউয়াই এলাকার শাহানা বেগমকে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করেন তাঁর স্বামী মনির আলী। নিহত শাহানা স্বামী ও সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বাস করতেন। ঘটনার প্রায় ৮ বছর আগে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়েছিল। সম্পর্কে তাঁরা খালাতো ভাই–বোনও ছিলেন। শাহানা হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর ভাই বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় একটি হত্যা মামলা করেন।

সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) সরওয়ার আহমদ চৌধুরী রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘ শুনানি শেষে আদালত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

আফ/দীপ্ত সংবাদ