শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাণিজ্য

সিলেটে জমজমাট ইফতার বাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সিলেটে জমজমাট ইফতার বাজার
ইফতারি কিনে খুশি ক্রেতারা

সিলেটে জমে উঠেছে ইফতারির বাজার। সব দোকানে শোভা পায় বাহারি সব পদ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ইফতার সামগ্রীর দাম বাড়লেও, ক্রেতা সমাগমে ঘাটতি নেই। সময় যত গড়ায়, ততই বাড়ে ক্রেতার ভিড়।

সিলেট মহানগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, আম্বরখানা, শিবগঞ্জ, চৌহাট্টা, রিকাবীবাজারসহ বিভিন্ন এলাকায় দুপুরের পরই ইফতারির পসরা সাজিয়ে রাখেন দোকানিরা।

এদিকে ঐতিহ্যবাহী আখনী নজর কাড়ছে সবার। এ ছাড়া রয়েছে চিনিতে ভেজা বাখরখানি। আর জিলাপি, বুন্দিয়া, বেগুনি, পিঁয়াজু ও হালিম তো আছেই।

ক্রেতাদের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বেচাবিক্রিতে সন্তুষ্ট দোকানিরা।

তবে, সারা দিন সিয়াম সাধনার পর একটু মুখোরোচক খাবার খেতে দামের বিষয়টি খুব একটা গুরুত্ব দিচ্ছেন না সিলেটের রোজাদাররা।

 

আফ/দীপ্ত সংবাদ