সিরিজ জয়ে টাইগারদের প্রয়োজন ১৪৮ রান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি–টোয়েন্টিতে সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে আফগানদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। শুরু থেকে নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগানিস্তানকে বেশি দূর যেতে দিল না বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৭ রানে থামে আফগানদের ইনিংস।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন নাসুম আহমেদ ও রিশাদ হোসেন। ৪ ওভারে মাত্র ২৫ রান দেন নাসুম। খরুচে বোলিংয়ে রিশাদ দিয়ে ফেলেন ৪৫ রান।

একাদশে ফেরার ম্যাচে ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম। আরেক বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান ৪ ওভারে দিয়েছেন ৪০ রান।

আফগানিস্তানের পক্ষে ৩৭ বলে ৩৮ রান করেন ইব্রাহিম জাদরান। রহমানউল্লাহ গুরবাজের ব্যাট থেকে আসে ২২ বলে ৩০ রান।

শেষ দিকে মোহাম্মদ নবী ১২ বলে ২০ ও আজমতউল্লাহ ওমরজাই ১৭ বলে ১৯ রানের অপরাজিত ইনিংসে দলকে দেড়শর কাছে নিয়ে যান।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ২০ ওভারে ১৪৭/৫ (অতল ২৩, ইব্রাহিম ৩৮, গুরবাজ ৩০, তারাখিল ১, রসুলি ১৪, ওমরজাই ১৯*, নবী ২০*; শরিফুল ৪–০–১৩–১, নাসুম ৪–০–২৫–২, সাইফ উদ্দিন ৪–০–২২–০, মোস্তাফিজ ৪–০–৪০–০, রিশাদ ৪–০–৪৫–২)

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More