শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খেলা

সিরিজের প্রথম টেস্টে আগামীকাল মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সিরিজের প্রথম টেস্টে আগামীকাল মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বুধবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। চট্টগ্রামে খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়। পুরো পাঁচদিন খেলতে পারলে ফল ভিন্ন কিছু আসবে বলে মনে করছে বাংলাদেশ। আর টেস্ট চ্যাম্পিয়নশিপে অবস্থান শক্ত করার চিন্তায় আছে ভারত।

পরিসংখ্যান বলছে, ভারতের বিপক্ষে ১১টি টেস্ট খেলে নয়টিতে হেরেছে বাংলাদেশ। বৃষ্টির কারণে বাকি দুটি ম্যাচ ড্র ছাড়া আর কোনো সাফল্য নেই বাংলাদেশের। তারপরও এবার নতুন কিছু করে দেখাতে চায় স্বাগতিকরা।

ওয়ানডে সিরিজটা বিশ্বকাপ সুপার লিগের অংশ ছিলো না। কিন্তু টেস্ট সিরিজটি আইসিসি চ্যাম্পিয়নশিপের অংশ। ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলে ভারতের অবস্থান চারে। ১০৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। তাই বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ জিতে ২৪ পয়েন্ট নিয়ে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করতে চায় ভারত।

ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুল বলেন “টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে হলে কী করতে হবে তা আমরা জানি। এটা টেস্ট ক্রিকেট। প্রতিটি দিন, প্রতিটি সেশনে দলের চাহিদা বিবেচনা করতে হবে। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করতে হবে।”

তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জেতার পর টেস্টেও ভাল করার আশা করছে টাইগাররা।