শিরোনাম
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ চিত্রনায়িকা পপির মা আর নেই নতুন পে-স্কেলের বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনা, মা ও ছেলে নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনা, মা ও ছেলে নিহত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুঘটনা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উল্লাপাড়া সদর ইউনিয়নের পাবনা-বগুড়া মহাসড়কের চালা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, করুনা খাতুন ও তার ৬ বছরের শিশুপুত্র তারিকুল ইসলাম।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল ইসলাম জানান, সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চালা এলাকায় মহাসড়কের পাশে করুনা খাতুন তার ছেলে তারিকুল ইসলামকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হাটিকুমরুল থেকে শাহজাদপুরগামী একটি সিমেন্ট বোঝাই পিকআপ তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হয়। পরে পিকআপটি আরো একটি অটোভ্যানকে ধাক্কা দিলে আরো এক যাত্রী আহত হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে।

পুলিশ জানায়, পিকআপটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

এফএস/দীপ্ত

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।