শিরোনাম
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ চিত্রনায়িকা পপির মা আর নেই নতুন পে-স্কেলের বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সিরাজগঞ্জে জমে উঠেছে ঐতিহ্যবাহী জলপাইয়ের হাট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সিরাজগঞ্জে জমে উঠেছে ঐতিহ্যবাহী জলপাইয়ের হাট

জমে উঠেছে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বাগবাটি জলপাইয়ের হাট। প্রতিদিন বিক্রি ৪ থেকে ৫ লাখ টাকা। চাহিদা থাকায় দুর-দুরান্ত থেকে ব্যবসায়ীরা জলপাই কিনতে যান এই হাটে।

ক্রেতা-বিক্রেতাদের হাক-ডাকে সরগরম সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি হাট। প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত চলে জলপাই বেচাকেনা। কেজিপ্রতি দাম ১৫ থেকে ৩০ টাকা। স্থানীয়দের কাছ থেকে পাইকারি দরে কিনে ঢাকাসহ বিভিন্ন স্থানে পাঠান ব্যবসায়ীরা।

মৌসুম শুরুর আগে আগাম জামানত দিয়ে জলপাই বাগান কেনেন ব্যবসায়ীরা। পরিপক্ব হলেই শুরু হয় ফল সংগ্রহ। মান ও গুণের কারণে এখানকার জলপাইয়ের চাহিদা বেশি।

এবছর বাগবাটির ৩১ হেক্টর জমিতে জলপাই চাষ হয়েছে। উৎপাদন বাড়াতে কাজ করে যাচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। বাগবাটি জলপাই হাটের পরিধি বাড়ানোসহ যাতায়াত ব্যবস্থা আরো উন্নত করার দাবি স্থানীয়দের।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।