শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

সিএনজি চালকের লাঠির আঘাতে লাইনম্যানের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সিএনজি চালকের লাঠির আঘাতে লাইনম্যানের মৃত্যু

সিএনজি চালিত অটোরিকশা চালকের লাঠির আঘাতে ফেনীর ছাগলনাইয়া উপজেলা শহরে মো. হারুন (৫৫) নামের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে।

রবিবার (৯ জুলাই) আড়াইটার দিকে এ ঘটনার পর অভিযুক্ত সিএনজি চালক বেলাল হোসেন (৪৫) কে আটক করা হয়েছে।

আটককৃত বেলাল নোয়াখালীর সুধারাম থানার ধর্মপুর গ্রামের সিরাজুল হকের ছেলে। দীর্ঘদিন সে ও তার ছেলে বাপ্পি ছাগলনাইয়া শহরে ভাড়া বাসায় থেকে সিএনজি চালাতেন।

প্রত্যক্ষদর্শী সিএনজি চালক আবসার জানান, হারুন দীর্ঘদিন যাবত ফেনী–ছাগলনাইয়া সিএনজি রুটে ছাগলনাইয়া স্ট্যান্ডে লাইনম্যানের দায়িত্বে রয়েছেন। রবিবার বিকেল আড়াইটার দিকে সিএনজির সিরিয়াল নিয়ে বেলালের সাথে তার বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে বেলাল ও তার ছেলে একজোট হয়ে হারুনকে লাঠি দিয়ে আঘাত করলে সে মাটিতে পড়ে যায়।

তিনি আরও জানান, তাৎক্ষণিক তাকে উদ্ধার করে প্রথমে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত হারুন হাজীপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

ওসি সুদ্বীপ রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাৎক্ষণিক অভিযুক্ত চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আল–মামুন/এসএ/দীপ্ত নিউজ