শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

সিএনজি-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মাদরাসা শিক্ষক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সিএনজি-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মাদরাসা শিক্ষক নিহত

 

দুটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন মাদরাসা শিক্ষক। ফেনীর সোনাগাজীতে শনিবার (২১ অক্টোবর) দুপুরে সড়ক দুর্ঘটনায় আবুল বশর (৫০) নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন।

তিনি সোনাগাজী উপজেলার দারোগার হাট আল জামেয়াতুদ দ্বীনিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও মতিগঞ্জ ইউনিয়নের পালগিরি গ্রামের বাসিন্দা।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, সিএনজি অটোরিকশাযোগে আবুল বশর ফেনী থেকে সোনাগাজী আসার পথে সোনাগাজী–ফেনী আঞ্চলিক মহাসড়কের কলঘর এলাকায় পৌঁছলে দুটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনি ঘটনাস্থলে মারা যান। এসময় দু‘চালক সহ আরো চারজন আহত হন। আহতদের নাম জানা যায়নি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষক নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সিএনজি অটোরিক্সে দুটি পুলিশ জব্দ করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

আবদুল্লাহ মামুন/ আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।