শিরোনাম
বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার সেন্টমার্টিন দ্বীপে ‘চিংড়ি খেয়ে’ অসুস্থ পর্যটকের মৃত্যু শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর সেনাবাহিনী পরিচয়ে বিয়ের পাত্রী দেখতে গিয়ে ভুয়া সেনাসদস্য আটক ছেলের বিয়ের পাত্রী দেখে বাড়ি ফেরার পথে বাবার মৃত্যু আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে কানাডার জনপ্রিয় খাবার ‘পুতিন’ দিনাজপুরে সংযোগ সড়কের অভাবে কাজে আসছে না সেতু জাতিসংঘের সতর্কবার্তাআগামী ৬ মাসে খাদ্য সংকট তীব্র হতে পারে ১৬ দেশে হবিগঞ্জে নদীভাঙনে বিলীন শতাধিক ঘরবাড়ি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
দীপ্ত নিউজ
সারাদেশ

সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি নায়েক আকতার হোসেনের আত্মত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি নায়েক আকতার হোসেনের আত্মত্যাগ

দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালনকালে মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে গুরুতর আহত হয়ে শাহাদতবরণ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বীর সৈনিক নায়েক আকতার হোসেন। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

শনিবার (১ নভেম্বর) সকালে সিএমএইচ থেকে বিজিবির হেলিকপ্টারযোগে তার মরদেহ ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর গ্রামে নেয়া হয়। পরে নামাজে জানাজা শেষে সামরিক মর্যাদায় দাফন করা হয়।

বিজিবি জানায়, গত ১২ অক্টোবর সকালে বাংলাদেশ–মিয়ানমার সীমান্তের রেজুআমতলী এলাকার পেয়ারাবুনিয়া সীমান্তে দায়িত্ব পালনকালে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি (AA) পুঁতে রাখা মাইন বিস্ফোরণে নায়েক আকতার হোসেন মারাত্মকভাবে আহত হন। পরে তাকে রামু সেনানিবাসের সিএমএইচে চিকিৎসা দেয়া হয় এবং পরদিন উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়।

বিজিবি জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষায় জীবন উৎসর্গ করে নায়েক আকতার হোসেন যে বীরত্ব ও ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বিজিবি পরিবার তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।